বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীর কারওয়ানবাজারে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে একটি অ্যাম্বুলেন্স আটকে পড়ার ঘটনায় মানবিক এক সিদ্ধান্ত দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে নিরাপত্তা কর্মকর্তারা পথ করে দেন। ভিভিআইপি প্রটোকলের বাইরে গিয়ে এই পদক্ষেপকে অনেকেই জনগণের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, দৃশ্যটি ছিল স্বতঃস্ফূর্ত ও ব্যতিক্রমী।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.