নোয়াখালীতে কমিটি দেওয়ায় ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
নোয়াখালীতে নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন নেতাকর্মীরা। বুধবার বিকেলে শহীদ ভুলু স্টেডিয়াম থেকে শুরু হওয়া শোভাযাত্রা মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.