তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি শেষে আদেশের দিন নির্ধারণ করা হয়েছে। মামলায় চারজন গ্রেফতার আছেন, বাকিরা পলাতক। প্রসিকিউশন পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করেছে বলে জানানো হয়েছে, তবে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.