Daily Mint

গুরুতর অভিযোগ তুলে তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি

তামিলনাড়ুতে নতুন নির্বাচন ও রাষ্ট্রপতির শাসনের দাবি জানিয়েছেন জোহোর সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। তিনি বলেন, বর্তমান নির্বাচনের ফলাফলে স্থিতিশীল সরকার গঠন কঠিন, তাই নতুন নির্বাচনই ভালো সমাধান। তার মতে, ভোটে কালোটাকার প্রভাব ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে হবে। অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির দল টিভিকে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই আলোচনা আরও জোরালো হয়েছে। ভেম্বু মনে করেন, পুনর্নির্বাচনে প্রকৃত জনসমর্থন স্পষ্ট হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.