Daily Mint

যানজটে আটকে ছিলেন ক্রিকেটাররা, ম্যাচ শুরু হতে আধঘণ্টা দেরি

ঢাকা প্রিমিয়ার লিগে আবারও সময়সূচি বিপর্যয় দেখা দিয়েছে। সাভারের বিকেএসপিতে যাওয়ার পথে তীব্র যানজটে আটকে যান দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালরা, ফলে ঢাকা লেপার্ড ও অগ্রণী ব্যাংক ম্যাচ নির্ধারিত সময়ের আধঘণ্টা পর শুরু হয়। কাঞ্চন ব্রিজ এলাকায় চলমান উন্নয়নকাজে সড়ক বন্ধ থাকায় যানজট তীব্র হয়। লিগের অন্যান্য ম্যাচেও বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দেরি হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.