Daily Mint

তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা

আমেনা বেগম পাঁচ মাসের সন্তান তাকরিমকে হারিয়ে হাসপাতালে ভেঙে পড়েন। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর তিনি বারবার ছেলেকে বুকে নিতে চান। ভোলা থেকে ঢাকায় এক মাস ধরে চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। অ্যাম্বুলেন্সে কাফনে মোড়ানো মরদেহ দেখে মায়ের আর্তচিৎকারে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজনরাও শোকে স্তব্ধ হয়ে পড়েন। মা বারবার আক্ষেপ করেন, কেন তাঁর সন্তানকে বাঁচানো গেল না।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.