লেবাননে আবারও খ্রিস্টানদের মূর্তি অবমাননার অভিযোগ ইসরায়েলি সেনার বিরুদ্ধে
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের দেবেল শহরে এক ইসরায়েলি সেনা খ্রিস্টান প্রতীকের অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিতে মাদার মেরির মূর্তিতে সিগারেট ধরানোর দৃশ্য দেখা যায়। এর আগে একই এলাকায় যিশুর মূর্তি ভাঙার ঘটনাও ঘটে। আইডিএফ জানিয়েছে, দায়ীদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত শেষে কয়েকজন সেনাকে দায়িত্ব থেকে সরানো হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.