প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ওয়াকফ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় ধর্মমন্ত্রী, সংসদ সদস্য এবং ধর্ম সচিব উপস্থিত ছিলেন। সাক্ষাৎটি সৌজন্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং প্রশাসনিক বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.