সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নিহত মোরছালিন কসবার ধ্বজনগর বাতানবাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিমিউল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত তদন্ত চলছে বলে প্রশাসন জানিয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.