মারা গেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির
শুক্রবার (৮ মে) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে মাওলানা সরওয়ার কামাল আজীজি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির ও হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন। আগামী শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.