ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
ভারত পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ওডিশা উপকূলে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং বিমানবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। এটি সাধারণ বোমাকেও নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রে রূপ দিতে পারে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি। অগ্নি-৬ কর্মসূচি এগিয়ে নিতে সরকার অনুমোদন দিলেই প্রস্তুত থাকবে বলেও জানানো হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.