কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি
শনিবার (৯ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি সবসময় সজাগ ও প্রস্তুত অবস্থানে রয়েছে বলে জানানো হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.