পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়ায় বান্নু শহরের কাছে পুলিশ ফাঁড়িতে ভয়াবহ গাড়ি বোমা হামলায় অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বিস্ফোরণের পর জঙ্গিরা ফাঁড়িতে ঢুকে গুলি চালায়, এতে মোট ১৫ জন পুলিশ সদস্য হতাহত হন। ড্রোন ব্যবহারের অভিযোগও উঠেছে। পরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়। ইত্তেহাদ-উল-মুজাহিদীন নামের জঙ্গি জোট হামলার দায় স্বীকার করেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.