বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ
বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে আসর। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলে আছেন নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি ও ফাহিমা খাতুনসহ অভিজ্ঞ-তরুণ ক্রিকেটাররা। স্পিন ও অলরাউন্ডার নির্ভর এই দল নিয়ে বাংলাদেশ ভালো পারফরম্যান্সের আশা করছে এবং বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্য নিয়েছে টাইগ্রেসরা।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.