Daily Mint

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৪১

বাহরাইনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে কয়েকজনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানানো হয়। তাদের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র ও ইরানের প্রতি সমর্থনের অভিযোগ আনা হয়েছে। এ পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন ইরান-সম্পর্কিত নিরাপত্তা ইস্যুতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতও চলছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.