কারিনাকে বাঁচাতে সরকারের দ্বারস্থ কায়সার হামিদ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার কায়সার হামিদ কন্যা কারিনার জীবন বাঁচাতে সরকারের সহায়তা চেয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলে খেলা এই তারকা জানান, তার মেয়ে জটিল লিভার রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন, যার খরচ প্রায় এক কোটি টাকা। পরিবারটি আর্থিক সংকটে থাকায় তিনি সহায়তা ও মানবিক সহযোগিতা কামনা করেছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.