রাস্তা খুঁড়ে লাপাত্তা ঠিকাদার, মাঠের ধান পরিবহনে দুর্ভোগ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ডাউটি গ্রামের প্রধান রাস্তাটি কয়েক মাস ধরে খুঁড়ে ফেলে রাখায় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে লাপাত্তা হওয়ায় নির্মাণকাজ বন্ধ রয়েছে। ফলে মাঠভরা পাকা ধান ঘরে তুলতে পারছেন না তারা। পরিবহন চলাচল বন্ধ থাকায় মাথায় করে ধান বহনে খরচ বেড়ে গেছে। স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কার ও কাজ শেষ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.