Daily Mint

নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন

নেপালের কাঠমান্ডুতে টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২৬ ফ্লাইট অবতরণের সময় বিমানের চাকায় আগুন লাগে। এতে ২৭৮ যাত্রী ও ১১ ক্রু সদস্যসহ ২৮৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো প্রাণহানি হয়নি। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করা হচ্ছে। ‘টেবল টপ’ বিমানবন্দর হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.