Daily Mint

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল বাবলু গাজী গুরুতর আহত হয়েছেন। সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নীলডুমুর ঘাটে আনা হয় এবং সেখান থেকে হাসপাতালে পাঠানো হয়। তার ঘাড়, পিঠ ও কোমরে গুরুতর ক্ষত রয়েছে। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.