খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
বেক্সিমকো লিমিটেডের ৩,০০০ কোটি টাকার গ্রিন সুকুকের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চপর্যায়ের কমিটি। ২০২৬ সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। রাজনৈতিক অস্থিরতা ও প্রকল্প বাস্তবায়ন জটিলতায় প্রতিষ্ঠানটি সময়মতো অর্থ পরিশোধে ব্যর্থ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেয়াদ বাড়ালে বিনিয়োগকারীদের পাওনা ধাপে ধাপে পরিশোধ সম্ভব হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.