৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি দিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) শিক্ষা ও মেধাবৃত্তি নীতিমালা-২০১৭ অনুযায়ী ৭৩১ জন শিক্ষার্থীর মাঝে ৯২ লক্ষ টাকার বেশি বৃত্তির চেক বিতরণ করেছে। গুলশান-২ নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। কর্মকর্তারা জানান, নিম্নআয়ের মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এ কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে বৃত্তি কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা শিক্ষাজীবনে এগিয়ে যেতে পারে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.