‘নেটফ্লিক্স আপনাকেও দেখে’, নজরদারির অভিযোগে মামলা
যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করেছে অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। অভিযোগ, কোম্পানিটি ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই শিশুদের তথ্য সংগ্রহ, নজরদারি ও ডেটা বিক্রি করেছে। ‘ডার্ক প্যাটার্ন’ ও অটোপ্লে ফিচারের মাধ্যমে আসক্তি তৈরির অভিযোগও আনা হয়েছে। টেক্সাসের দাবি, নেটফ্লিক্স গ্রাহকদের বিভ্রান্ত করেছে। নেটফ্লিক্স এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা গোপনীয়তা নীতি ও আইন মেনে চলে এবং মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.