উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা’ উদ্বোধন করেন। সকাল ১১টায় উদ্বোধিত এ কর্মশালায় উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য তুলে ধরা হয়। ইউজিসি আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, উপাচার্য, শিক্ষক ও গবেষকরা অংশ নেন। সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.