স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে চায় এবং শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীলতায় ‘ইনোভেশন গ্র্যান্ট’ চালুর পরিকল্পনা নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির এক কর্মশালায় তিনি বলেন, মেধা পাচার রোধ করে দক্ষ মানবসম্পদ গড়াই সরকারের লক্ষ্য। উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক করতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.