Daily Mint

লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানাল সরকার

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। নিহতরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম নাহিদ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এবং দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। সরকার এই হামলাকে বর্বরোচিত বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.