দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষধসামগ্রী বিতরণ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম বাঙাল্যা পাড়া এলাকায় সেনাবাহিনীর দীঘিনালা জোন মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে। এতে শতাধিক দুস্থ মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। ক্যাম্প পরিদর্শন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার কে এম ওবায়দুল হক। পরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে তারা বিশুদ্ধ পানি, সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক সমস্যার কথা তুলে ধরেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.