পলকের ঘাড়ে ২টি কোমরে ৩টি হাড় সরে গেছে
প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরের একাধিক হাড় সরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। আইনজীবী তরিকুল ইসলাম জানান, এল-২, এল-৩, এল-৪ এবং সি-৫, সি-৬, সি-৭ অংশে গুরুতর সমস্যা ধরা পড়েছে। তিনি বলেন, পলক বর্তমানে গুরুতর অসুস্থ এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় বিষয়টি আদালতে জানানো হবে এবং চিকিৎসার আবেদন করা হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.