Daily Mint

গাড়ি থেকে ময়লা ফেলা নিয়ে নতুন নিয়ম চালু কুর্দিস্তানে

চলন্ত গাড়ি থেকে রাস্তায় বা খোলা স্থানে ময়লা ফেললে ৪০ হাজার দিনার (প্রায় ৩০ ডলার) জরিমানার ঘোষণা দিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নতুন নিয়মটি চালক ও যাত্রী উভয়ের জন্য প্রযোজ্য হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনপরিসর পরিষ্কার রাখা ও পরিবেশ দূষণ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ ধরনের কাজ আর সহ্য করা হবে না।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.