Daily Mint

১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছে। এতে দিল্লিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ৩ মে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়। তদন্তে জানা যায়, প্রশ্নফাঁস চক্র ‘গেস পেপার’ আকারে প্রশ্ন বিক্রি করছিল। রাজস্থান এসওজি ও সিবিআই যৌথভাবে তদন্ত শুরু করেছে এবং কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.