রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে ভারত সরকার সোনা ও রুপার আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে। এতে স্থানীয় বাজারে চাহিদা কমার পাশাপাশি বৈধ আমদানি হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শুল্ক বৃদ্ধির ফলে আবারও চোরাচালান বাড়তে পারে। সরকার চলতি হিসাবের ঘাটতি নিয়ন্ত্রণ ও রিজার্ভ সুরক্ষাই মূল লক্ষ্য হিসেবে দেখছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.