Daily Mint

সন্ধান মিলল ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রীর

পটুয়াখালীর বাউফল থেকে স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। বুধবার সন্ধ্যায় মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে এবং পারিবারিক অভিমান থেকে তারা বাড়ি ছেড়েছিল। পরে তারা গাজীপুরে একটি বাসায় অবস্থান করছিল। বর্তমানে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.