Daily Mint

টঙ্গীতে জুতার কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীর গাজীবাড়ি বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ৬টার মধ্যে আগুন সম্পূর্ণ নেভানো হয়। কারখানাটির কোনো অনুমোদন ও ফায়ার লাইসেন্স ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.