ওমানে একসঙ্গে বাংলাদেশি আপন ৪ ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে বাংলাদেশি একই পরিবারের চার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার স্থানীয়রা অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা রাঙ্গুনিয়ার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ায় বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.