বকশিশের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নিলেন কর্মচারী, ২ মিনিটে রোগীর মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশকে কেন্দ্র করে এক মুমূর্ষু রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, মাস্ক খুলে দেওয়ার দুই মিনিটের মধ্যেই দিপালী সিকদার (৪০) নামের রোগীর মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হলে হাসপাতালে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। স্বজনরা এটিকে হত্যাকাণ্ড দাবি করে অভিযুক্ত কর্মচারীর বিচার ও শাস্তির দাবি জানান। পরে আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.