বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন রাষ্ট্রদূতের
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি শেভরন ও এক্সেলারেট এনার্জির কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চাহিদা নিয়ে আলোচনা করেন। শেভরন বর্তমানে দেশের প্রায় ৬০ শতাংশ গ্যাস সরবরাহ করে। এলএনজি ও পরিচ্ছন্ন জ্বালানি সম্প্রসারণের মাধ্যমে নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিতের বিষয় উঠে আসে। বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.