Daily Mint

জুলাই মানবতা বিরোধী অপরাধে ইনুর মামলার রায় ঘোষণা যেকোনো দিন

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু–এর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় যেকোনো দিন ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। রাষ্ট্রপক্ষ ইনুর সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, আর আসামিপক্ষ খালাস চেয়েছে। কুষ্টিয়ায় ছয়জন নিহতের ঘটনায় ইনুর বিরুদ্ধে আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.