জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দিল ব্রাজিল
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দিয়েছে ব্রাজিল। একইসঙ্গে ব্রিকসে অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক আশ্বাসও পাওয়া গেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এই আলোচনা করেন। বৈশ্বিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই দেশ দীর্ঘমেয়াদি কূটনৈতিক সম্পর্ক জোরদারে একমত হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.