কলম্বিয়ায় নির্বাচনের আগে ডানপন্থী প্রার্থীর ২ প্রচারকর্মী নিহত
কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের আগে ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লার দুই নির্বাচনী কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মেটা প্রদেশে মোটরসাইকেলে ফেরার পথে মুখোশধারীরা হামলা চালায়। নিহতরা ছিলেন স্থানীয় প্রচারণা সমন্বয়ক রজার্স মাউরিসিও ডেভিয়া ও রসদকর্মী ফ্যাবিয়ান কার্ডোনা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দে লা এসপ্রিয়েলা ফার্কের ভিন্নমতাবলম্বী গোষ্ঠীকে দায়ী করলেও প্রশাসন এখনো কাউকে অভিযুক্ত করেনি।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.