Daily Mint

যৌন হেনস্তার অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। ১৭ বছরের কিশোরীর অভিযোগে তার বিরুদ্ধে শিশু যৌন অপরাধ সুরক্ষা আইনসহ বিভিন্ন ধারায় মামলা হয়। সঞ্জয় কুমার জানান, তিনি নিজেই ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন এবং আইনকে সম্মান করেন। তিনি বলেন, সবাই আইনের চোখে সমান এবং বিচার প্রক্রিয়ায় তারা সহযোগিতা করছেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.