কঙ্গো–উগান্ডার ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা, বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা ডব্লিউএইচওর
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইতুরিতে ৮০ জনের সন্দেহভাজন মৃত্যু ও ২৪৬ আক্রান্তের খবর পাওয়া গেছে। বুনদিবুগিও ধরনের ভাইরাসে ছড়ানো এ সংক্রমণে নির্দিষ্ট টিকা নেই, তাই ঝুঁকি বেশি। সংস্থাটি সীমান্ত নিয়ন্ত্রণ, আইসোলেশন, ২১ দিনের পর্যবেক্ষণ ও ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে। প্রতিবেশী দেশগুলোকে জরুরি প্রস্তুতি নিতে বলা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.