Daily Mint

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী নিহত

সৌদি আরবে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী ব্যবসায়ী নুরে আলম ও ইদ্রিস মিয়া নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। তারা রিয়াদে যৌথভাবে ব্যবসা করতেন। স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফেরানোর জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবার যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.