Daily Mint

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদী ফ্লাইওভারে গাছের চারা ভর্তি ট্রাকের পেছনে মাছবাহী পিকআপ ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পিকআপচালক শামীম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হেলপারকে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। পুলিশ জানায়, ট্রাকটির চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে থাকায় দ্রুতগতির পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.