চীনে ভূমিকম্পে ধসে পড়ল ১৩ ভবন, নিহত ২
চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরের লিউনান জেলায় ৫.২ মাত্রার ভূমিকম্পে ১৩টি ভবন ধসে পড়েছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। ৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে। নিহতরা স্বামী-স্ত্রী বলে জানা গেছে এবং নিখোঁজ ব্যক্তির খোঁজ অব্যাহত রয়েছে। যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে ব্যাহত হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.