নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল
নিরাপত্তা ও রাজনৈতিক কারণ দেখিয়ে জরুরি আবেদনের ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার পূর্বনির্ধারিত শুনানি আবারও বাতিল করা হয়েছে। ২০২০ সালে শুরু হওয়া মামলায় তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। তবে যুদ্ধকালীন পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কথা বলে তার আইনজীবীরা বারবার শুনানি পেছানোর আবেদন করে আসছেন, যা নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.