গাজাগামী ত্রাণ বহরের ৩৯টি জাহাজ আটক করল ইসরায়েল
গাজার দিকে যাওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৫৪টি জাহাজের মধ্যে ৩৯টি জাহাজকে পূর্ব ভূমধ্যসাগরে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এতে ৩৯ দেশের ৪২৬ অধিকারকর্মী ছিলেন। আয়োজকদের দাবি, বাধা সত্ত্বেও কিছু জাহাজ গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তুরস্ক এই ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে। ইসরায়েল বলছে, এটি গাজার নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা ছিল।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.