Daily Mint

অনিয়ম ঠেকাতে গার্ডিয়ান কমিটির তদারকিতে প্রাথমিক বিদ্যালয়ে চলবে ‘মিড-ডে মিল’ কার্যক্রম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মিড-ডে মিল’ কর্মসূচিতে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগের পর পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কমিটিতে প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির একজন সদস্য ও তিনজন অভিভাবক থাকবেন। তারা খাবারের মান তদারকি করবেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার, এ বিষয়ে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.