মির্জা আব্বাসকে দেখতে প্রিন্সকোর্ট হাসপাতালে জামায়াত সেক্রেটারি
মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তার সঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি) উপস্থিত ছিলেন। বিষয়টি জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.