Daily Mint

তিন কারণে ইতালিজুড়ে বিক্ষোভ

ইতালিজুড়ে সোমবার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। সামরিক ব্যয় বৃদ্ধি, পুনরায় অস্ত্রায়ন কর্মসূচি ও গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ আন্দোলন হয়। ইউএসবি শ্রমিক ইউনিয়নের ডাকে ‘আমরা সবকিছু থামিয়ে দেব’ স্লোগানে ধর্মঘট চলে। বিক্ষোভকারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাটছাঁটের প্রতিবাদ জানান এবং গাজায় ইসরায়েলি হামলার নিন্দা করেন। দেশজুড়ে পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.