Daily Mint

স্কুল-কলেজের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে সতর্কবার্তা

২০২৬-২৭ অর্থবছরের বাজেট চূড়ান্ত করতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাউশির আওতাধীন সব অফিসের কাছে চাহিদাপত্র চেয়েছে সরকার। আগামী ৪ জুনের মধ্যে নির্ধারিত গুগল ফরমে বাজেট-সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। এজন্য মাউশির ওয়েবসাইট থেকে ১১ পাতার ছক সংগ্রহ করে প্রস্তাব প্রস্তুত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.