Daily Mint

শিক্ষার্থীদের শতভাগ নির্ভুল পাঠ্যবই দেওয়ার নির্দেশ শিক্ষা সচিবের

আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে শতভাগ নির্ভুল ও পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষা সচিব আব্দুল খালেক। তিনি বলেন, ২০২৭ সালের বই বিতরণে কোনো অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। এনসিটিবি জানায়, জুনের মধ্যেই শিক্ষাক্রম চূড়ান্ত, বই নির্বাচন ও কার্যাদেশ দেওয়া হবে। প্রায় ৩০ কোটি বই মুদ্রণ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে রোডম্যাপ অনুযায়ী কাজ চলছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.